HAZIPUR SAMMILANI DEGREE COLLEGE Students Teachers
PRINCIPAL

    NABI MAMUN WAHID

    PRINCIPAL

    শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার গুণগতমানের পার্থক্য দূরীকরণ ও প্রান্তিক জনগোষ্ঠির  মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, এলাকার কৃতি , গুণী ও দানশীল ব্যক্তিবর্গ মাগুরা জেলার ঐতিহ্যবাহী হাজীপুর গ্রামে ১৯৯৮ সালে “হাজীপুর সম্মিলনী কলেজটি”প্রতিষ্ঠা করেন। কলেজের গভর্নিং বডি, শিক্ষক , কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের মেধা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ইতোমধ্যেই বিদ্যাপীঠটি মাগুরা জেলার একটি অন্যতম প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 

    অপূর্ব ও নান্দনিক পরিবেশ দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকমন্ডলী ও গভর্নিং বডির তত্ত্বাবধানে ডিজিটাল পর্ব পার করে সামনে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমার সহকর্মী বৃন্দ একযোগে কাজ করে চলেছে।

    এলাকার গণমানুষের চাহিদা পূরণে মুক্তিযুদ্ধের চেতনায় ঐতিহ্যের বাহক এই বিদ্যাপীঠটি শিক্ষার গুনগত মান উন্নয়নের পাশাপাশি আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে।  আমি এই প্রতিষ্ঠানের সুন্দর ও উজ্জ্বল  ভবিষৎ এবং সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

     

    ধন্যবান্তে 

    নবী মামুন ওয়াহিদ

    অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

    হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ

    মাগুরা সদর,মাগুরা।

    01309118007, 01724431673