ইআইআইএন: 118007 প্রতিষ্ঠাকাল: 1998

প্রতিষ্ঠান প্রধানের বাণী

হোম প্রতিষ্ঠান প্রধানের বাণী
NABI MAMUN WAHID
NABI MAMUN WAHID

অধ্যক্ষ

হাজীপুর সম্মিলনী কলেজ

শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার গুণগত মানের পার্থক্য দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যকে সামনে রেখে এলাকার কৃতি, গুণী ও দানশীল ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৯৮ সালে মাগুরা জেলার ঐতিহ্যবাহী হাজীপুর গ্রামে “হাজীপুর সম্মিলনী কলেজ” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজের গভর্নিং বডি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই মাগুরা জেলার একটি অন্যতম সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

অপূর্ব ও নান্দনিক পরিবেশ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকমণ্ডলী এবং গভর্নিং বডির সুষ্ঠু তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি ডিজিটাল যুগ অতিক্রম করে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহকর্মীবৃন্দ একযোগে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এলাকার গণমানুষের চাহিদা পূরণে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহ্যের ধারক এই বিদ্যাপীঠটি শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়ভাবে অগ্রসরমান। আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

ধন্যবাদান্তে,
নবী মামুন ওয়াহিদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ
মাগুরা সদর, মাগুরা
মোবাইল: 01309118007, 01724431673

হোমে ফিরুন